Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬

ছোটোবেলা থেকেই মেধাবী ছিলেন মোদি, জানালেন তাঁর স্কুলের শিক্ষক

ছোটোবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন নরেন্দ্র মোদি। স্কুলের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেও নিয়মিত যোগ দিতেন তিনি।

ছোটোবেলা থেকেই মেধাবী ছিলেন মোদি, জানালেন তাঁর স্কুলের শিক্ষক
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ছোটোবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন নরেন্দ্র মোদি। স্কুলের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেও নিয়মিত যোগ দিতেন তিনি। এমনকি তাঁর বক্তব্য মুগ্ধ হয়ে শুনতেন দর্শকরা। প্রধানমন্ত্রী মোদির ৭৬তম জন্মদিনে একথা জানালেন তাঁর স্কুলের শিক্ষক এইচ সি প্যাটেল। 

Advertisement

ভাদনগর হাইস্কুলের ছাত্র ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই অংক ও বিজ্ঞান বিভাগ পড়াতেন এইচ সি প্যাটেল। দশম ও একাদশ শ্রেণিতে মোদিকে ছাত্র হিসাবে পান তিনি। প্রধানমন্ত্রীর জন্মদিনে স্মৃতি হাতড়ে প্যাটেল জানিয়েছেন, একবার স্কুলের পাঁচিল দেওয়ার জন্য টাকার প্রয়োজন ছিল। তার জন্য একটি নাটকের আয়োজন করা হয়। সেখানে কাথিয়াওয়াড় উপভাষায় ডায়লগ বলে ও তরোয়াল চালিয়ে নজর কেড়েছিলেন মোদি। অন্তত ১০ হাজার মানুষ সেই অনুষ্ঠান দেখেছিলেন বলে জানিয়েছেন প্যাটেল। মোদির অভিনয়ে পর ১০ মিনিট ধরে হাততালির রেশ চলেছিল। তবে প্রধানমন্ত্রীর শিক্ষক জানিয়েছেন, আরএসএসের অনুষ্ঠান থাকলে স্কুলের অনুষ্ঠানে যোগ দিতেন না প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি জানিয়েছেন, স্কুল থেকে ভাদনগর স্টেশনে চলে যেতেন প্রধানমন্ত্রী। সেখানে বাবাকে চা বিক্রিতে সাহায্যও করতেন তিনি। 
  

Advertisement
সম্পর্কিত সংবাদ