Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬

ব্রিটেন ও মালদ্বীপ সফরে যাচ্ছেন মোদি

ফের বিদেশ সফরে যাচ্ছেন মোদি। আগামী ২৩-২৬ জুলাই ব্রিটেন ও মালদ্বীপ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রথমে ব্রিটেনে যাবেন তিনি

ব্রিটেন ও মালদ্বীপ সফরে যাচ্ছেন মোদি
  • ১৯ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নয়াদিল্লি, ১৯ জুলাই: ফের বিদেশ সফরে যাচ্ছেন মোদি। আগামী ২৩-২৬ জুলাই ব্রিটেন ও মালদ্বীপ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রথমে ব্রিটেনে যাবেন তিনি। আগামী ২৩ জুলাই ব্রিটেনের উদ্দেশে রওনা দেবেন মোদি। আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি ঘোষণার আগেই ব্রিটেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা খুবই উল্লেখযোগ্য। সেখানেই ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করবেন তিনি। এই চুক্তির ফলে ব্রিটেনে ভারতের রপ্তানি করা পণ্যের শুল্ক ৯৯ শতাংশ হ্রাস পাবে। সঙ্গে ভারতে ব্রিটেনের হুইস্কি ও গাড়ির রপ্তানি সহজতর হয়ে উঠবে।

Advertisement

দীর্ঘদিন ধরেই ভারত ও ব্রিটেনের মধ্যে এই বিষয়ে আলোচনা চলছে। যা অবশেষে বাস্তবে পরিণত হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মোদির। তারপরেই সোজা ব্রিটেন থেকেই ২৫-২৬ জুলাই মালদ্বীপ সফরে যাবেন তিনি। সেখানে ৬০তম জাতীয় দিবস উদযাপনে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রিত রয়েছেন মোদি। সেখানেই একাধিক বিষয়ে চুক্তি ও দ্বিপাক্ষিক আলোচনা রয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। প্রেসিডেন্ট মুইজ্জুর শাসনকালে এই প্রথম মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা বর্তমান সময়ে বেশ গুরুত্বপূর্ণ। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ