গঙ্গার বুকে নীতীশ সেতুর উদ্বোধন মোদির, ৩৪ হাজার কোটির প্রকল্পের সূচনা
  • ২১ নভেম্বর, ২০২৬ ১৬:২১
Prefer us on Google

পাটনা, ২১ নভেম্বর: বিহারের পরিকাঠামো উন্নয়নে নতুন মাইলফলক। আজ গঙ্গার উপর নির্মিত ৯.৭৬ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের নীতীশ সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈশালী জেলার বিদুপুর ব্লকের সঙ্গে পাটনার উপকণ্ঠে কচ্চি দরগাকে যুক্ত করেছে এই সেতু। প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামেই সেতুটির নামকরণ করা হয়েছে। 

Advertisement

এর আগে পাটনা বিমানবন্দরে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নীতীশ কুমার। দুই নেতাকে আলিঙ্গন করতে এবং হাসিমুখে কথা বলতে দেখা যায়। সেই মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে মোদি জানান, নীতীশ কুমারের সঙ্গে দেখা করে তাঁর ভালো লেগেছে। এদিন বিহারে প্রায় ৩৪,৪৭০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী মোদি। সড়ক, বিদ্যুৎ, নগরোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহণ-সহ বিভিন্ন ক্ষেত্রে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হবে। পাশাপাশি ১০০টি পিএম-ই বাসের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় ২৬, ৯০০-রও বেশি উপভোক্তার গৃহপ্রবেশ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
অপরদিকে, সেতুর নামকরণ ঘিরে শাসক এনডিএ ও বিরোধী আরজেডির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।