Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

শান্তি ঘোষণার পরও মিসাইল হানা দু’পক্ষের

সকাল সাড়ে ১০টা। মাত্র সাড়ে তিন ঘণ্টা আগেই ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় সায় দিয়েছে ইজরায়েল। বাঙ্কার থেকে বেরিয়ে বাড়ি ফেরার উদ্যোগ নিচ্ছিলেন সাধারণ ইহুদিরা।

শান্তি ঘোষণার পরও মিসাইল হানা দু’পক্ষের
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তেল আভিভ ও তেহরান: সকাল সাড়ে ১০টা। মাত্র সাড়ে তিন ঘণ্টা আগেই ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় সায় দিয়েছে ইজরায়েল। বাঙ্কার থেকে বেরিয়ে বাড়ি ফেরার উদ্যোগ নিচ্ছিলেন সাধারণ ইহুদিরা। ঠিক সেই সময়ই উত্তর ইজরায়েল কেঁপে উঠল বিস্ফোরণে। ইরানের দু’-দু’টি মিসাইল আছড়ে পড়ে সেখানে। খানিকবাদেই আবার হামলা। এবার টার্গেট বিরশেবা শহরের একটি বহুতল। প্রাণ হারালেন চারজন। জখম হয়েছেন অন্তত ২০ জন। মুহূর্তে ভেঙে গেল যুদ্ধবিরতি। সঙ্গে সঙ্গে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু ইজরায়েলের। তেহরান অবশ্য মিসাইল ছোড়ার অভিযোগ স্বীকার করেনি। তাদের পাল্টা দাবি, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ভোরের আলো ফোটার আগে ইরানজুড়ে এয়ারস্ট্রাইক চালিয়েছে ইজরায়েলি সেনা। এতে আরও ক্ষুব্ধ হন মার্কিন প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ইজরায়েল, বোমা ফেলা থামাও। পাইলটদের ঘরে ফেরাও, এখনই!’ এমনকী ইরানের দিক থেকে আসা মিসাইল ভুল করে উড়ে এসেছিল বলেও ইঙ্গিত তাঁর। তাতে অবশ্য তেল আভিভের উপর চাপ বেড়েছে। 

Advertisement

ছবিতে দেখা গিয়েছে, ইজরায়েলের বিরশেবা শহরে একটি আবাসিক বহুতলের একেবারে উপরের তলায় আঘাত হেনেছে ইরানের মিসাইল। ক্ষতিগ্রস্ত আরও দু’টি বহুতল। ভাঙা কাচের টুকরো ও কংক্রিটের বড় বড় চাঁই ছড়িয়ে পড়ে চারপাশে। ক্ষেপণাস্ত্র হামলার অভিঘাতে জ্বলে গিয়েছে একের পর এক গাড়ি। ইজরায়েলের সরকারি টিভি চ্যানেল ফুটেজ সহ দাবি করে, দেশের গোটা উত্তরাংশজুড়ে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজের অভিযোগ, ‘মঙ্গলবার ভোর থেকে অন্তত ইরানের ২০টি মিসাইল ধেয়ে এসেছে। ওরা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সেনাবাহিনীকেও জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের চলতি শাসন ও সন্ত্রাসবাদী পরিকাঠামো গুঁড়িয়ে দেব।’ ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল হেডকোয়ার্টারের পাল্টা দাবি, স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্তও থামেনি ইজরায়েলের হামলা। এর আগে রাতভর চলা ইজরায়েলের এয়ারস্ট্রাইকে অন্তত সাতজন রেভল্যুশনারি গার্ড সদস্যের মৃত্যু হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ