Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অক্ষরের মিসম্যাচ কমিশনের দৃষ্টিতে এই ভোটারদের ‘বাপের ঠিক নেই’,জেলার ৭ লক্ষ ‘সন্দেহজনক’ ভোটার শুনানিতে

কোথাও বানান ভুল, কোথাও প্রযুক্তিগত ত্রুটি। আবার কারও বাবার নামে সামান্য অক্ষরের ‘মিসম্যাচ’। বাংলা থেকে ইংরেজি করায় কমিশনের তালিকায় নাম ভুল এসেছে।

অক্ষরের মিসম্যাচ  কমিশনের দৃষ্টিতে এই ভোটারদের ‘বাপের ঠিক নেই’,জেলার ৭ লক্ষ ‘সন্দেহজনক’ ভোটার শুনানিতে
  • ২২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অভিষেক পাল , বহরমপুর:কোথাও বানান ভুল, কোথাও প্রযুক্তিগত ত্রুটি। আবার কারও বাবার নামে সামান্য অক্ষরের ‘মিসম্যাচ’। বাংলা থেকে ইংরেজি করায় কমিশনের তালিকায় নাম ভুল এসেছে। কারও বাবার নামে ‘শেখ’ লেখা হয়েছে ‘এসকে’। আবার কোনও কার্ডে সেটাই আছে ‘এসইকেএইচ’। এইসব ভ্রান্তির কারণে নির্বাচন কমিশনের দৃষ্টিতে লক্ষ লক্ষ ভোটারের ‘বাপের ঠিক নেই’। লাগাতার ভোট দিয়ে এলেও মুর্শিদাবাদ জেলার ৭ লক্ষ ১৯ হাজার এমন ভোটারকে সন্দেহের চোখে দেখে শুনানিতে ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে। তার জেরে ভোটারদের মধ্যে তুমুল অসন্তোষের সৃষ্টি হয়েছে। রাজ্যে এমন ভোটারের সংখ্যা ৮৫ লক্ষের বেশি।

Advertisement

নির্বাচন কমিশনের তরফে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তথ্য পাওয়া গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে, বাবার সঙ্গে ভোটারের তথ্যের গরমিল রয়েছে সবথেকে বেশি দক্ষিণ ২৪ পরগনায়। সেখানে ৯ লক্ষ ৩৩ হাজার ভোটারের বাবার নামের ঠিক নেই। উত্তর ২৪ পরগনা জেলায় ৭ লক্ষ ৬৬ হাজার ভোটারের বাবার নামে গরমিল রয়েছে। তারপরই রয়েছে মুর্শিদাবাদ জেলা। কমিশন সূত্রে জানা গিয়েছে, কোচবিহারে ২ লক্ষ ৭৭ হাজারের বাবার নামের গরমিল রয়েছে, যা মোট ভোটারের ১১.১৬ শতাংশ। আলিপুরদুয়ারে ১ লক্ষ ৭৩ হাজার ভোটারের বাবার নামের ভুল ভ্রান্তি রয়েছে। জলপাইগুড়িতে ১১.৭৩ শতাংশ অর্থাৎ ২ লক্ষ ২৪ হাজার ভোটারের বাবার নামে গরমিল থাকায় তাঁদের শুনানিতে হাজির হতে হবে। কালিম্পং জেলায় ১৯ শতাংশ অর্থাৎ ৪৪ হাজার ভোটারের বাবার নামের ঠিক নেই। দার্জিলিং জেলায় ১ লক্ষ ৭৭ হাজার ভোটারের বাবার নামের তথ্যে গরমিল রয়েছে। উত্তর দিনাজপুরে ৩ লক্ষ ৪৭ হাজার ভোটারের বাবার নাম মিলছে না। যা মোট ভোটারের প্রায় ১৫ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে ১ লক্ষ ৩৩ হাজার ভোটারের গরমিল রয়েছে। মালদা জেলায় মোট ভোটারের প্রায় ১৬ শতাংশ অর্থাৎ ৫ লক্ষ ১০ হাজার ভোটারের বাবার নাম ঠিক নেই। নদীয়ায় ৩ লক্ষ ৪৩ হাজার, হাওড়া জেলায় ৫ লক্ষ ৬১ হাজার ভোটারের বাবার নামে সমস্যা রয়েছে। কলকাতা দক্ষিণ এবং উত্তরে যথাক্রমে ৭০ হাজার ও ৮৭ হাজার ভোটারের বাবার নামের গরমিল ধরা পড়েছে। হুগলি জেলায় ৫ লক্ষ ২৪ হাজার, পূর্ব মেদিনীপুরে ৪ লক্ষ ৭৯ হাজার এবং পশ্চিম মেদিনীপুরে ৪ লক্ষ ২১ হাজার ভোটারের বাবার নামে সমস্যা রয়েছে। এঁদের সকলকেই ফের শুনানিতে হাজির হওয়ার নোটিস দেওয়া হচ্ছে। অপরদিকে ঝাড়গ্রামের ৯৭ হাজার ভোটার, পুরুলিয়ায় ২ লক্ষ ৮৩ হাজার, বাঁকুড়ায় ২ লক্ষ ৯৯ হাজার, পূর্ব বর্ধমানে ৪ লক্ষ এবং পশ্চিম বর্ধমানে ২ লক্ষ ৭০ হাজার ভোটারের শুনানিতে ডাকা হচ্ছে। এঁদের বাবার নামের তথ্যে ভুল রয়েছে। পাশাপাশি বীরভূমে ৩ লক্ষ ৪৯ হাজার অর্থাৎ মোট ভোটারের ১১.৮৫ শতাংশকে শুনানির জন্য ডাকা হচ্ছে।

নতুন করে শুনানির নোটিস পেতে শুরু করেছেন ভোটাররা। তার জেরে রাজ্যজুড়ে তীব্র আতঙ্ক শুরু হয়েছে। বাবার নামে সামান্য ভুল থাকায় শুনানির নোটিস পাচ্ছেন ভোটাররা। এই ঘটনায় ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ