ওড়িশায় এবার নাবালিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: বিজেপি শাসিত ওড়িশায় নারী নিগ্রহের ঘটনায় কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। এবার রাজ্যের সম্বলপুর জেলায় গণধর্ষণের শিকার নাবালিকা। সোমবার বাড়ির সামনে থেকে টেনে নিয়ে গিয়ে মেয়েটির উপর অত্যাচার চালায় পাঁচ দুষ্কৃতী। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। এখনও ফেরার দু’জন। একের পর এক এধরনের ঘটনায় রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। পুলিস জানিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ মেয়েটি ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে বেরিয়েছিল। সেই সময় তাকে নির্জন একটা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে দুষ্কৃতীরা। বাড়িতে ফিরে ঘটনার কথা জানায় নির্যাতিতা। এরপর পরিবারের লোকজন জুজুমুরা থানায় অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে পুলিস তদন্তে নামে। মঙ্গলবার তিন অভিযুক্তকে পাকড়াও করা হয়। জেলা পুলিস সুপার মুকেশ ভামু বলেছেন, ধৃতরা অপরাধের কথা স্বীকার করেছে। নির্যাতিতা ও অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা। 

Advertisement