Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জোকা-মাঝেরহাট রুটে আরও বাড়ছে মেট্রো পরিষেবা

জোকা-মাঝেরহাট রুটে মেট্রো পরিষেবার সংখ্যা আরও বাড়তে চলেছে। সেই সঙ্গে যাত্রীস্বার্থে সারাদিনের সময়সূচির পরিধিও বৃদ্ধি পেতে চলেছে।

জোকা-মাঝেরহাট রুটে আরও বাড়ছে মেট্রো পরিষেবা
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোকা-মাঝেরহাট রুটে মেট্রো পরিষেবার সংখ্যা আরও বাড়তে চলেছে। সেই সঙ্গে যাত্রীস্বার্থে সারাদিনের সময়সূচির পরিধিও বৃদ্ধি পেতে চলেছে। মঙ্গলবার থেকে সংশ্লিষ্ট রুটে আপ-ডাউন মিলিয়ে ৩১টি করে মোট ৬২টি মেট্রো পরিষেবা মিলবে। এই করিডরে ২৪ মিনিটের ব্যবধানে মেট্রো পাবেন যাত্রীরা। এখন জোকা-মাঝেরহাটের মধ্যে আপ-ডাউনে ২০টি করে মোট ৪০টি মেট্রো পরিষেবা চলছে। মঙ্গলবার থেকে একলাফে আরও ২২টি বাড়তে চলেছে। একইভাবে সপ্তাহের কাজের দিনগুলিতে চালু এই রুটে সময়সূচিতে আরও একবার বদল আসছে। বর্তমানে সংশ্লিষ্ট মেট্রোপথের প্রান্তিক স্টেশন থেকে সকাল ৮টা ২৭ মিনিটে দিনের প্রথম পরিষেবা শুরু হয়। শেষ মেট্রো পরিষেবা মেলে দুপুর ৩টে ৪৩ মিনিটে। মঙ্গলবার থেকে দিনের প্রথম ও শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল ৭টা ৫৭ মিনিট ও রাত ৮টা ১৭ মিনিটে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ