Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

তুরস্কে বৈঠক ব্যর্থ, ফের সংঘর্ষে জড়াবে পাকিস্তান ও আফগানিস্তান!

বেশ কিছুদিন ধরেই রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে আফগান-পাকিস্তান সীমান্ত। একে অপরের উপর হামলায় দুই পক্ষেরই সেনা ও সাধারণ নাগরিক সহ অনেকের মৃত্যু হয়েছে।

তুরস্কে বৈঠক ব্যর্থ, ফের সংঘর্ষে জড়াবে পাকিস্তান ও আফগানিস্তান!
  • ২৯ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

ইস্তানবুল: বেশ কিছুদিন ধরেই রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে আফগান-পাকিস্তান সীমান্ত। একে অপরের উপর হামলায় দুই পক্ষেরই সেনা ও সাধারণ নাগরিক সহ অনেকের মৃত্যু হয়েছে। চলতি সমস্যার সমাধান ও সীমান্তে দীর্ঘস্থায়ী শান্তির খোঁজে আলোচনায় বসেছিলেন দুই প্রতিবেশী দেশের প্রতিনিধিরা। গত শনিবার থেকে তুরস্কের ইস্তানবুলে বৈঠকে বসেছিলেন তাঁরা। যদিও সেই আলোচনায় কোনওরকম সমাধান সূত্র মেলেনি বলেই খবর। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য দু’পক্ষই একের অপরের দিকে আঙুল তুলেছে। এখন প্রশ্ন, এবার কি সরাসরি যুদ্ধে জড়াবে দুই দেশ?

Advertisement

মঙ্গলবার শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার বিষয়টি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।  আফগানিস্তানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, তালিবানের তরফে সমাধান সূত্র খোঁজার চেষ্টা করা হলেও, তাতে পাকিস্তানের তরফে সাড়া মেলেনি। অন্যদিকে, আফগান প্রতিনিধিদের একগুঁয়ে মনোভাব এবং আন্তরিকতার অভাবকে দায়ী করেছে পাক সংবাদমাধ্যম। যদিও রাত পর্যন্ত এনিয়ে সরকারিভাবে বিবৃতি দেয়নি কোনও পক্ষই। গত সপ্তাহে তুরস্কের মধ্যস্থতায় কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসেছিল দুই দেশ। দু’দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে বলে দোহার বিবৃতিতে জানানোও হয়েছিল। এরপর আলোচনায় বসেন প্রতিনিধিরা। বৈঠক শেষে জানা গেল, শান্তি অধরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ