Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মতুয়াদের অনশন মঞ্চে অধীর চৌধুরী

‘এভাবে অনশন করে হবে না। দিল্লির যন্তর মন্তরে আসুন। অনশন করুন ওখানে। আমিও আপনাদের সঙ্গে থাকব। প্রয়োজনে অনশনে বসব।’

মতুয়াদের অনশন  মঞ্চে অধীর চৌধুরী
  • ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ‘এভাবে অনশন করে হবে না। দিল্লির যন্তর মন্তরে আসুন। অনশন করুন ওখানে। আমিও আপনাদের সঙ্গে থাকব। প্রয়োজনে অনশনে বসব।’ বৃহস্পতিবার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এসে মতুয়াদের উদ্দেশে এই বার্তাই দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এদিন দুপুরে অনশন মঞ্চে উপস্থিত হন অধীর। মতুয়াদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘মতুয়ারা নিজেদের যন্ত্রণায় আসছেন। বিজেপি-তৃণমূল কেউই তাঁদের কথা শুনছে না। ওরা ওদের মতো করেই যুক্তি দিচ্ছে।’ অধীর এর পাশাপাশি আরও বলেন, ‘সামনেই সংসদের শীতকালীন অধিবেশন। বিষয়টি সেখানেই উঠুক। একটি অর্ডিন্যান্স জারিসহ বিষয়টি সরল করুক কেন্দ্রীয় সরকার।’ সমস্যাটি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছেও তুলে ধরার জন্য মতুয়াদের পক্ষ থেকে দাবি জানানো হয়। এই বিষয়ে মতুয়াদের আশ্বস্ত করেছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ। অধীর চৌধুরীর আশ্বাসে খুশি মতুয়ারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ