Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

সৌরভের হস্তক্ষেপে ম্যাচ শুরু ইডেনে

প্রথম ডিভিশন ক্রিকেট লিগের ফাইনালে ধুন্ধুমার। ইডেনে ইস্ট বেঙ্গল বনাম ভবানীপুর ম্যাচ প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকে। শেষ পর্যন্ত বরফ গলাতে আসরে নামেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভের হস্তক্ষেপে ম্যাচ শুরু ইডেনে
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম ডিভিশন ক্রিকেট লিগের ফাইনালে ধুন্ধুমার। ইডেনে ইস্ট বেঙ্গল বনাম ভবানীপুর ম্যাচ প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকে। শেষ পর্যন্ত বরফ গলাতে আসরে নামেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের হস্তক্ষেপে ফের শুরু হয় ম্যাচ। নজিরবিহীন এই ঘটনায় উত্তাল ঘরোয়া ক্রিকেট। 

Advertisement

সোমবার ছিল ম্যাচের দ্বিতীয় দিন। নির্ধারিত সময় দুপুর ১টায় শুরু হয় খেলা। ওইসময় ভবানীপুরের স্কোর ছিল ৩ উকেটে ২৫৭। দ্বিতীয় বলেই বিতর্ক। কনিষ্ক শেঠের ডেলিভারিতে  শাকির হাবিব গান্ধীর আউট নিয়ে সমস্যার সূত্রপাত। ড্রেসিং-রুমে ফিরে গিয়েছিলেন শাকির। কিন্তু ক্যাচ ধরার আগে বল মাটি স্পর্শ করেছিল বলে দাবি ওঠে। তখন দুই আম্পায়ার অভিজিৎ ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু পাল আলোচনার পর শাকিরকে ক্রিজে ডেকে নেন। তা দেখ ক্ষোভে ফেটে পড়েন ইস্ট বেঙ্গল ক্রিকেটাররা। খেলা বন্ধ হয়ে যায়। যা নজিরবিহীন। দুই দলকে বোঝাতে থাকেন সিএবি সভাপতি স্নেহাশিস। তাতেও বরফ গলেনি। শেষপর্যন্ত সৌরভের হস্তক্ষেপেই সমস্যা মেটে এবং ম্যাচ শুরু হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ