Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মার্তিনেল্লির হ্যাটট্রিক, বড় ব্যবধানে জিতল আর্সেনাল

এফএ কাপের তৃতীয় রাউন্ডে দাপুটে জয় আর্সেনালের। রবিবার পোর্টসমাউথকে ৪-১ ব্যবধানে হারিয়েছে গানাররা। দুরন্ত হ্যাটট্রিকে ম্যাচের সেরা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

মার্তিনেল্লির হ্যাটট্রিক, বড় ব্যবধানে জিতল আর্সেনাল
  • ১২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: এফএ কাপের তৃতীয় রাউন্ডে দাপুটে জয় আর্সেনালের। রবিবার পোর্টসমাউথকে ৪-১ ব্যবধানে হারিয়েছে গানাররা। দুরন্ত হ্যাটট্রিকে ম্যাচের সেরা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। আর্সেনালের অপর গোলটি পোর্টসমাউথের আন্দ্রের আত্মঘাতী। অন্যদিকে, শনিবার ঘরের মাঠে এক্সেটার সিটিকে দশ গোলের মালা পরাল সিটিজেনরা। জয়ী দলের হয়ে জোড়া গোল রিকো লুইসের। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন ম্যাক্স অ্যালিয়েনে, রড্রি, অ্যান্তোনিও সেমেনিও, তিজ্জানি রিয়েন্ডার্স, নিকো ও রেইলি এবং রায়ান ম্যাকাইদো। অপর দু’টি গোল এক্সেটারের জেক ও জ্যাকের আত্মঘাতী। অ্যাওয়ে দলের হয়ে সান্ত্বনা গোলটি জর্জ বির্চের। উল্লেখ্য, ম্যান সিটির জার্সিতে শনিবার প্রথম গোলের দেখা পেলেন সেমেনিও। চলতি মরশুমের গোড়ায় বোর্নমাউথের হয়ে ১০টি গোল করেন তিনি, যা নজর কাড়ে ম্যান সিটির। তারপরই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সেমেনিওকে সই করায় পেপের দল। এদিন কার্ড সমস্যায় ডাগ আউটে অবশ্য কোচ গুয়ার্দিওলা ছিলেন না। পরিবর্তে দায়িত্ব সামলান সহকারী পেপ লিয়েন্ডার্স। তিনি সেমেনিওকে প্রশংসায় ভরিয়েছেন।

Advertisement

এদিকে, চেলসিতে জয় দিয়ে লিয়াম রোসনিয়র যুগের সূচনা হল। নতুন কোচের অধীনে শনিবার চার্লটনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে দ্য ব্লুজ। জয়ী দলের পাঁচ গোলদাতা যথাক্রমে জোরেল হাটো, টসিন, মার্ক, পেড্রো নেটো ও এনজো ফার্নান্ডেজ। চার্লটনের একমাত্র গোলটি মাইলস লেওবার্নের। অপর ম্যাচে টটেনহ্যামকে ২-১ ব্যবধানে হারাল অ্যাস্টন ভিলা। এছাড়া গতবারের চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে ২-১ ব্যবধানে হারিয়ে অঘটন ঘটাল ষষ্ঠ ডিভিশনের ক্লাব ম্যাকালজফিল্ড।

Advertisement
সম্পর্কিত সংবাদ