Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইপিএলে আজ ম্যাঞ্চেস্টার ডার্বি

রবিবার মরশুমের প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বিতে ঘরের মাঠে ইউনাইটেডের বিরুদ্ধে লড়াইয়ে নামছে সিটিজেনরা।

ইপিএলে আজ ম্যাঞ্চেস্টার ডার্বি
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: রবিবার মরশুমের প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বিতে ঘরের মাঠে ইউনাইটেডের বিরুদ্ধে লড়াইয়ে নামছে সিটিজেনরা। প্রথম তিন ম্যাচের মধ্যে দু’টিতে হেরে শুরুতেই কোণঠাসা পেপ-ব্রিগেড। এমন পরিস্থিতিতে মর্যাদার লড়াইয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হালান্ডরা। পক্ষান্তরে, খুব একটা ভালো জায়গায় নেই ম্যান ইউও। তিন ম্যাচে তাদের সংগ্রহ চার পয়েন্ট। প্রথম দু’ম্যাচে পয়েন্ট নষ্টের পর অবশ্য বার্নলের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেয় রুবেন আমোরিমের ছেলেরা। সংযোজিত সময়ে পেনাল্টি থেকে দলকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেন ব্রুনো ফার্নান্ডেজ। রবিবার গোলের জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকবেন রেড ডেভিলস অনুরাগীরা। উল্লেখ্য, গতবার লিগের প্রথম লেগে এতিহাদ স্টেডিয়ামে পেপ-ব্রিগেডকে বশ মানায় ম্যান ইউ। এবারও ফের তার পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া ডালট-মাউন্টরা। রবিবার অপর ম্যাচে বার্নলের মুখোমুখি হবে লিভারপুল।

Advertisement

এদিকে, আন্তর্জাতিক বিরতির পর ফের বল গড়াল প্রিমিয়ার লিগে। শনিবার ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ ব্যবধানে হারাল আর্সেনাল। জোড়া গোলে ম্যাচের নায়ক মার্টিন জুবিমেন্ডি। অপর গোলদাতা ভিক্টর গায়োকেরেস। লিগের অপর ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৩-০ ব্যবধানে বশ মানিয়েছে টটেনহ্যাম। জয়ী দলের তিন গোলদাতা যথাক্রমে সার, লুকাস ও মিকি।

Advertisement
সম্পর্কিত সংবাদ