Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

জিতল ম্যান ইউ, হার লিভারপুলের

প্রিমিয়ার লিগে জয়ের সরণিতে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শনিবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সান্ডারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারাল রুবেন আমোরিমের ছেলেরা।

জিতল ম্যান ইউ, হার লিভারপুলের
  • ৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: প্রিমিয়ার লিগে জয়ের সরণিতে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শনিবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সান্ডারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারাল রুবেন আমোরিমের ছেলেরা। সেই সুবাদে চলতি মরশুমে প্রথমবারের জন্য পয়েন্ট তালিকায় প্রথম দশে স্থান পেল লাল ম্যাঞ্চেস্টার। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এলেন ব্রুনো ফার্নান্ডেজরা। এদিন ম্যাচের প্রথমার্ধেই স্কোরশিটে নাম তোলেন ম্যাসন মাউন্ট ও বেনজামিন সেসকো। জয়ের পাশাপাশি ক্লিনশিটও স্বস্তি দিয়েছে কোচ আমোরিমকে। উল্লেখ্য, এদিনই ম্যান ইউয়ের জার্সিতে তিনকাঠির নীচে অভিষেক ঘটে তরুণ বেলজিয়াম গোলরক্ষক সেনে লামেন্সের। প্রথম ম্যাচেই ভরসা জোগালেন তিনি।
লিগের অপর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে লিভারপুলকে ২-১ ব্যবধানে হারাল চেলসি। ১৪ মিনিটে কাসাইদোর গোলে লিড নেয় দ্য ব্লুজ। এরপর ৬৩ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান কডি গাকপো। তবে শেষরক্ষা হয়নি। সংযোজিত সময়ে লক্ষ্যভেদে চেলসি জয় এনে দেন সুপার-সাব এস্তাভিও। হারের জেরে টেবিলে দ্বিতীয় স্থানে রইল আর্নে স্লট-ব্রিগেড (৭ ম্যাচে ১৫ পয়েন্ট)। আর শীর্ষে উঠে এল আর্সেনাল। এদিন ওয়েস্ট হ্যমকে ২-০ ব্যবধানে বশ মানিয়েছে গানাররা। সেই সুবাদে ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। ম্যাচের ৩৮ মিনিটে দলকে এগিয়ে দেন ডেকলান রাইস। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ বুকায়ো সাকার। অন্যদিকে, লিডসকে ২-১ গোলে হারাল টটেনহ্যাম। জয়ী দলের দুই গোলদাতা টেল ও কুডোস।

Advertisement

 

ম্যান ইউ- ২       :      সান্ডারল্যান্ড- ০
চেলসি-২          :        লিভারপুল-১
আর্সেনাল- ২     :      ওয়েস্ট হ্যাম- ০

Advertisement
সম্পর্কিত সংবাদ