Bartaman Logo
১৭ জুন, ২০২৬

স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ, তীব্র চাঞ্চল্য দিল্লিতে

ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। স্ত্রীকে খুন করে সটান থানায় এসে আত্মসমর্পণ করল স্বামী। পুলিসের কাছে নিজের অপরাধের কথা স্বীকারও করে নিয়েছে অভিযুক্ত।

স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ, তীব্র চাঞ্চল্য দিল্লিতে
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। স্ত্রীকে খুন করে সটান থানায় এসে আত্মসমর্পণ করল স্বামী। পুলিসের কাছে নিজের অপরাধের কথা স্বীকারও করে নিয়েছে অভিযুক্ত। রবিবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর-পূর্ব দিল্লির সেলামপুরের বস্তি এলাকায়। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিস। পাশাপাশি ফরেন্সিক টিমও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তদন্তে নেমেছে। নিহত মহিলার বয়স আনুমানিক ২৪ বছর। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে স্বামী। এদিকে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা চলছে। অভিযুক্ত মানসিকভাবে সুস্থ কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত ৩০ জুন দিল্লিতে এক কিশোরকে অপহরণের পর খুন করেছিল দুষ্কৃতীরা। পরদিন মুনাক ক্যানাল থেকে তার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ১২ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ