Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লিগ কাপে জয়ী ম্যান সিটি, আর্সেনাল

সহজ জয় দিয়ে লিগ কাপ অভিযান শুরু করল আর্সেনাল, ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের ম্যাচে তৃতীয় সারির দল পোর্ট ভালেকে ২-০ গোলে হারাল মিকেল আর্তেতা-ব্রিগেড।

লিগ কাপে জয়ী ম্যান সিটি, আর্সেনাল
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: সহজ জয় দিয়ে লিগ কাপ অভিযান শুরু করল আর্সেনাল, ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের ম্যাচে তৃতীয় সারির দল পোর্ট ভালেকে ২-০ গোলে হারাল মিকেল আর্তেতা-ব্রিগেড। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন এবেরেচি এজে ও লিয়ান্ড্রো ত্রোসার্ড। দিনের অপর ম্যাচে হাডার্সফিল্ডের বিরুদ্ধে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল ম্যান সিটি। পুরো ম্যাচে দারুণ কর্তৃত্ব দেখায় পেপ গুয়ার্দিওলার ছেলেরা। তাদের দুই গোলদাতা ফিল ফোডেন ও সাভিনহো। টুর্নামেন্টের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাইটনের মুখোমুখি হবে আর্সেনাল। আর ম্যান সিটির প্রতিপক্ষ সোয়ানসি।

Advertisement

সহজ জয় দিয়ে লিগ কাপের অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন নিউকাসলও। ঘরের মাঠে ব্রেডফোর্ডকে ৪-১ গোলে হারাল তারা। পরের রাউন্ডে তাদের সামনে টটেনহ্যাম হটস্পার। বুধবার তৃতীয় রাউন্ডের লড়াইয়ে ডনকাস্টারের বিরুদ্ধে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টমাস ফ্রাঙ্কের ছেলেরা। এছাড়া টুর্নামেন্টের শেষ ষোলোর লড়াইয়ে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে লড়াইয়ে নামবে লিভারপুল। আর চেলসি  মুখোমুখি হবে  উলভসের।

Advertisement
সম্পর্কিত সংবাদ