Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটারদের অধিকার রক্ষার জন্য ডিএমদের বার্তা মমতার

এসআইআর নিয়ে রাজ্যের শাসকদলের দাবির পক্ষে সোমবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৪ ঘণ্টার মধ্যেই জেলাশাসকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটারদের অধিকার রক্ষার জন্য ডিএমদের বার্তা মমতার
  • ২১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর নিয়ে রাজ্যের শাসকদলের দাবির পক্ষে সোমবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৪ ঘণ্টার মধ্যেই জেলাশাসকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ নির্দেশ, একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার না হতে হয় সেদিকেও নজর দিতে নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিটি পদক্ষেপ যাতে মানুষের পক্ষে নেওয়া হয় সেটি বিষয় অবগত করে দেওয়ার পাশাপাশি এই লড়াইয়ে তাঁদের পাশে থাকার বার্তাও তিনি দিয়েছেন।

Advertisement

মঙ্গলবার জেলাশাসকদের নিয়ে পর্যালোচনা বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। সেই বৈঠকে মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছানোর কাজ নির্দিষ্ট সময় শেষ করার পাশাপাশি এসআইআর নিয়ে হয়রানির প্রসঙ্গও উঠে আসে। যার রেশ ধরেই মুখ্যমন্ত্রী বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার এড়াতে জেলাশাসকদের সজাগ হওয়ার কথা বলেন। জেলাশাসকরা ‘যথেষ্ট চাপে রয়েছেন’ উল্লেখ করে তিনি আগের মতোই তাঁদের ‘পাশে আছি এবং থাকব’ জানিয়ে মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার বিষয়টি মনে করিয়ে দিয়েছেন বলেই বিশেষ সূত্রে জানা গিয়েছে।  সুপ্রিম কোর্টের নির্দেশের পর যাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে নিতে অস্বীকার না করা হয়, সে বিষয়েও তিনি সজাগ করে দিয়েছেন। মানুষ যথেষ্ট সচেতন। নথি জমা দেওয়ার রসিদ চাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে বিশৃঙ্খলা যাতে না হয়, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন মমতা। জেলাশাসকদের একাংশ এবং কয়েকজন পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে এদিনের বৈঠকে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ