Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬

নাবালিকাকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোর ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত

নাবালিকাকে ধর্ষণ করে সেই ঘটনার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। আর ওই ভিডিও ছড়িয়ে পড়ার পরই আত্মহত্যা করে ওই নাবালিকা।

নাবালিকাকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোর ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩২
Prefer us on Google

লখনউ, ২৭ সেপ্টম্বর: নাবালিকাকে ধর্ষণ করে সেই ঘটনার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। আর ওই ভিডিও ছড়িয়ে পড়ার পরই আত্মহত্যা করে ওই নাবালিকা। মর্মান্তিক এই ঘটনায় উত্তরপ্রদেশের বেরিলিতে অভিযুক্তকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশ। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ জুলাই সন্ধ্যা ৭টা নাগাদ এই ঘটনাটি ঘটে। অভিযোগ, ওই ব্যক্তি নাবালিকাকে ধর্ষণ করার পাশাপাশি গোটা ঘটনার একটি অশ্লীল ভিডিও রেকর্ড করে। পরে সেই ভিডিও প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে নাবালিকা। গত ২৬ জুলাই সে আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর ২২ জুলাই বিথরি চৈনপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ নম্বর ধারা, অর্থাৎ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়। পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারাতেও মামলা রুজু করা হয়। এরপর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। শনিবার একটি বিশেষ পুলিশ দল তাকে গ্রেপ্তার করে। সার্কেল অফিসার দেবেশ সিং জানিয়েছেন, ঘটনার সঙ্গে সম্পর্কিত প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ