মুক্তির অপেক্ষায় মহেশ বাবু অভিনীত ‘বারাণসী’। এস এস রাজামৌলি পরিচালিত এই ছবি যে বিরাট মাপে তৈরি হচ্ছে, তা আগেই জানা গিয়েছিল। এবার খবর, ছবিতে পাঁচটি ভূমিকায় অভিনয় করবেন মহেশ। সম্প্রতি এই ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। হায়দরাবাদে আয়োজিত সেই অনুষ্ঠানে জানানো হয়েছিল, মুখ্য চরিত্র রুদ্রর ভূমিকায় দেখা যাবে মহেশকে। শোনা যাচ্ছে, এছাড়াও আরও চারটি চরিত্রে কাজ করছেন তিনি। ভগবান রাম, মহেশ্বরের ভূমিকাতেও দেখা যাবে তাঁকে। থাকছে আরও দু’টি চরিত্র, সে বিষয়ে এখনও নিশ্চিত করেননি নির্মাতারা।



