নয়াদিল্লি: বড়সড় লজ্জার হাত থেকে রক্ষা পেলেন গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। বুধবার ভারতের ৯ বছরের দাবাডুর বিরুদ্ধে হারের মুখ থেকে কোনওক্রমে ড্র করলেন তিনি। আরলি টাইটল্ড টুইসডে প্রতিযোগিতায় রীতিমতো চমকে দেয় আরতি কপিল। কার্লসেনের বিরুদ্ধে একের পর এক দুরন্ত চালে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল এই খুদে প্রতিভা। উল্লেখ্য, অনূর্ধ্ব-৯ জাতীয় পর্যায়ে ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে আরতি।



