Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

চুঁচুড়ায় বিজেপি থেকে তৃণমূলে যোগ নেতা, কর্মীর

রবিবার বিজেপির একঝাঁক নেতা, কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। চুঁচুড়ার কোদালিয়া-১ পঞ্চায়েত এলাকায় ওই যোগদান শিবির হয়। সেখান প্রায় ৭০ জন গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন।

চুঁচুড়ায় বিজেপি থেকে তৃণমূলে যোগ নেতা, কর্মীর
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রবিবার বিজেপির একঝাঁক নেতা, কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। চুঁচুড়ার কোদালিয়া-১ পঞ্চায়েত এলাকায় ওই যোগদান শিবির হয়। সেখান প্রায় ৭০ জন গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দল সূত্রে জানা গিয়েছে, সেখানে বিজেপির দু’টি বুথের সভাপতি সঞ্জয় দাস ও পূরণ সিংহ তৃণমূলে যোগ দেন। দু’জনে অতীতে অবশ্য তৃণমূলেই ছিলেন। সঞ্জয় ২০১৬ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন।

Advertisement

অসিতবাবু বলেন, দু’জনেই বুঝেছেন উন্নয়নের কাজ করতে গেলে তৃণমূলের পতাকা নিয়েই মানুষের কাছে যেতে হবে। একটু ভুল বোঝাবুঝিও ছিল। তা মিটে গিয়েছে। ফলে তাঁদের ‘ঘর ওয়াপসি’ হয়েছে। সঞ্জয় বলেন, ভুল বোঝাবুঝি ছিল। আমরা মানুষের পাশে থাকতে রাজনীতি করতে এসেছিলাম। সেই সুযোগ পাচ্ছিলাম না। তাই আবার পুরনো দলে ফিরেছি। আর বিজেপির রাজ্য নেতা স্বপন পাল বলেন, এই বিষয়ে দলীয়স্তরে খোঁজ নিয়ে মন্তব্য করব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ