Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

নীতীশ রেড্ডির প্রশংসায় কুম্বলে

ইংল্যান্ড সফরেও নীতীশ রেড্ডিকে রেখেই কৌশল সাজিয়েছেন কোচ গৌতম গম্ভীর। তবে বার্মিংহামে তিনি প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারেননি।

নীতীশ রেড্ডির প্রশংসায় কুম্বলে
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ইংল্যান্ড সফরেও নীতীশ রেড্ডিকে রেখেই কৌশল সাজিয়েছেন কোচ গৌতম গম্ভীর। তবে বার্মিংহামে তিনি প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারেননি। তা সত্ত্বেও তাঁর পাশে দাঁড়িয়েছে দল। খেলানো হয়েছে লর্ডসে। ১৪তম ওভারে জোড়া ধাক্কায় দেন ইংল্যান্ডকে। তাঁর প্রশংসা করে প্রাক্তন অধিনায়ক তথা কোচ অনিল কুম্বলে বলেছেন, ‘নীতীশ ঠিক সময়ে উইকেট নিয়ে দলকে লড়াইয়ে ফেরার পথ করে দিয়েছিল। ও ঠিকঠাক জায়গায় বলটা রাখার চেষ্টা করে। অস্ট্রেলিয়াতেও ভালো খেলেছিল ছেলেটা। নীতীশ ভালো ফিল্ডার। ত্রুটি শুধরে নিলে ব্যাটেও বড় রান করার ক্ষমতা রাখে। আমার মনে হয়, নীতীশের মতো ক্রিকেটারকে খেলিয়ে যাওয়া উচিত।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ