Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

দেশে ফিরলেন কোহলি, আজ যাবেন অস্ট্রেলিয়ায়

আইপিএলের পরেই পরিবারের সঙ্গে লন্ডনে পাড়ি দিয়েছিলেন বিরাট কোহলি। স্ত্রী, পুত্র ও কন্যাকে নিয়ে বিলেতেই সংসার পেতেছেন ভিকে।

দেশে ফিরলেন কোহলি, আজ যাবেন অস্ট্রেলিয়ায়
  • ১৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আইপিএলের পরেই পরিবারের সঙ্গে লন্ডনে পাড়ি দিয়েছিলেন বিরাট কোহলি। স্ত্রী, পুত্র ও কন্যাকে নিয়ে বিলেতেই সংসার পেতেছেন ভিকে। প্রচারের আলো থেকে দূরে থাকাই তাঁর লক্ষ্য। টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় লম্বা ছুটি পেতেও সমস্যা হয়নি তারকা ব্যাটারের। তবে এবার সামনে কঠিন চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজ। ১৯ অক্টোবর পারথে প্রথম ম্যাচ। এই সিরিজ কোহলির কেরিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুধবার রাজধানী থেকে ভারতীয় ক্রিকেটাররা দুই ভাগে ডনের দেশে রওনা হবেন। সেই কারণেই কোহলির চার মাস পর দেশে ফেরা। সাদা প্যান্ট, কালো শার্ট পরে মঙ্গলবার দিল্লি বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায় কোহলিকে। ভক্তদের সেলফির আব্দার মেটান হাসি মুখে।

Advertisement

শুধু কোহলি নন, এবারের অস্ট্রেলিয়া সফরে নজর থাকবে রোহিতের উপরও। মুম্বই থেকে হিটম্যানও এদিন পৌঁছন নয়াদিল্লিতে। আসলে দুই ক্রিকেটারকে নিয়ে চলছে অনেক জল্পনা। কেউ কেউ বলছেন, ডনের দেশেই হয়তো দুই মহাতারকার ক্রিকেট কেরিয়ারের উপসংহার লিখে ফেলা হতে পারে। তবে কোহলি যেরকম ফিট তাতে এত সহজে তাঁকে বাদ দেওয়া যাবে না বলেই মত ওয়াকিবহাল মহলের। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে ভিকের রয়েছে দুর্দান্ত রেকর্ড। অভিজ্ঞতাকে পুঁজি করে এবার ক্যাঙারু বাহিনীর বিরুদ্ধে ঝলসে উঠতে পারে কোহলির ব্যাট। সেক্ষেত্রে ২০২৭ বিশ্বকাপ নিয়ে তাঁকে ঘিরে তৈরি হওয়া জল্পনার অবসানও ঘটতে পারে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ