Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

প্যারিস মেট্রোয় ছুরি নিয়ে হামলা, ধৃত ১

বড়দিনের আনন্দের মাঝে প্যারিসের মেট্রোয় ছুরি হামলায় জখম তিন মহিলা। শুক্রবারের এই ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্যারিস মেট্রোয় ছুরি নিয়ে হামলা, ধৃত ১
  • ২৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: বড়দিনের আনন্দের মাঝে প্যারিসের মেট্রোয় ছুরি হামলায় জখম তিন মহিলা। শুক্রবারের এই ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে। পুলিশ সূত্রে খবর, লাইন ৩ মেট্রো লাইনের তিনটি স্টেশনে মহিলাদের উপর ছুরি নিয়ে হামলা চালায় অভিযুক্ত। জখমদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তকে খুঁজতে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। শেষমেশ মোবাইল ফোনের লোকেশনের ভিত্তিতে ওই যুবককে পাকড়াও করা হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ