নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট করতে নেমে প্রথমে হায়দরাবাদদের বোলিংয়ের সামনে একটু টলমল খাচ্ছিলেন রাহানেরা। কিন্তু পরে কামিন্সদের বিরুদ্ধে দাপটের সঙ্গে খেলেন রঘুবংশী, ভেঙ্কটেশ, রিঙ্কুরা। তাঁদের কাঁধে ভর করেই কামিন্সদের ২০১ রানের টার্গেট দেয় কেকেআর। জবাবে ব্যাট করতে নেমে বৈভব ও হর্ষিতদের পেস বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়েন হেড, অভিষেক ও ইশানরা। কেকেআরের বোলিংয়ের দাপটে ১২০ রানেই থেমে যায় হায়দরাবাদের ইনিংস। প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন বৈভব আরোরা।



