রাওয়ালপিন্ডি: অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২৯ রান তাড়া করে জিতলেন পবন রত্নায়েকে, দাসুন শনাকারা। সর্বাধিক রান তাড়া করে জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে এখন শ্রীলঙ্কা। এর আগে ২০০৬ সালে জোহানেসবার্গে অজিদের বিরুদ্ধে ৪৩৫ রানের লক্ষ্যমাত্রা পেরিয়ে নজির তৈরি করেছিল দক্ষিণ আফ্রিকা।
এদিন আগে ব্যাট করে ৫০ ওভারে চার উউকেটে ৪২৯ রান করে ইংল্যান্ড। ১১৬ বলে দ্বিশতরান হ্যারি ব্রুকের (২০২)। তাঁর ইনিংসে রয়েছে ২১টি চার ও ১০টি বিশাল ছক্কা। যোগ্য সঙ্গত উইল জ্যাকসের (৬৬)। জবাবে, এক বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা। দুরন্ত শতরান পবন রত্নায়েকের। ১০৬ বলে ১৩০ রান করেন তিনি। এছাড়াও ৫০ বলে দাসুন শনাকার সংগ্রহ ৯৭ রান। দুরন্ত ইনিংসে ৮টি ছয় মারেন তিনি। অল্পের জন্য শতরান পাননি আভিষ্কা ফার্নান্ডোও (৯৭)।



