নয়াদিল্লি: স্থায়ী উপাচার্য নিয়োগে একে অপরের সঙ্গে সহযোগিতার পথে হাঁটতে হবে। কেরলের রাজ্যপাল ও এলডিএফ সরকারকে এমনই বার্তা দিল সুপ্রিম কোর্ট।। এপিজে আব্দুল কালাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কেরালা ইউনিভার্সিটি অব ডিজিটাল সায়েন্সে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল দ্বৈরথ পৌঁছেছিল সুপ্রিম কোর্টে। বুধবার সেই মামলায় শীর্ষ আদালতের বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চের স্পষ্ট নির্দেশ, ‘প্রশাসনিক মতানৈক্য যেন পড়ুয়াদের ক্ষতির কারণ না হয়।’



