Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কেরলে বিজেপির সঙ্গে আঁতাত! সিপিএমের তোপে কংগ্রেস

বিরোধী জোট ধর্ম মানছে না কংগ্রেস। কেরলে বিজেপির সঙ্গে আঁতাত গড়ে তোলা হচ্ছে

কেরলে বিজেপির সঙ্গে আঁতাত! সিপিএমের তোপে কংগ্রেস
  • ২৭ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিরোধী জোট ধর্ম মানছে না কংগ্রেস। কেরলে বিজেপির সঙ্গে আঁতাত গড়ে তোলা হচ্ছে। কেরলের মতো একটি বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করানোর জন্য ইডি, সিবিআই নিয়ে রীতিমতো উসকানিমূলক মন্তব্য করছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গেরা। অথচ সিপিএম বরাবরই বিরোধীদের উপর ইডি, সিবিআই ‘হানা’র কড়া নিন্দা করে এসেছে। কেন রাজ্যে রাজ্যে কংগ্রেসের নেতাকর্মীরা বিজেপিতে যোগ দিচ্ছেন, আগে সেটা আত্মসমীক্ষা করে দেখা হোক। নির্বাচনি আবহে বৃহস্পতিবার ঠিক এভাবেই কংগ্রেসকে তুলোধনা করেছে সিপিএম পলিটব্যুরো। এর ফলে প্রশ্ন উঠে গিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ ব্লকের জোট ভবিষ্যতও। বাংলার বিধানসভা নির্বাচনে কংগ্রেস-সিপিএম সখ্য হয়নি। কেরলে বরাবরই কংগ্রেস এবং সিপিএম একে অপরের প্রধান প্রতিপক্ষ। এপ্রেক্ষিতেই সিপিএম পলিটব্যুরোর অভিযোগ, ইন্ডিয়া ব্লকের ন্যূনতম জোট ধর্ম মানছে না কংগ্রেস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ