চাইনিজ ফ্রায়েড রাইস রেসিপি
চাইনিজ ফ্রায়েড রাইস রেসিপি
উপকরণ: বাসমতী চাল ১ কাপ, বোনলেস চিকেন ১০০ গ্রাম, পেঁয়াজ পাতা কুচি কাপ, রশুন কুচি টেবিল চামচ, আদা কুচি ১ চা চামচ, সাদা তেল ৬ টেবিল চামচ, সানরাইজ চাইনিজ ফ্রায়েড রাইস মশলা ১ টেবিল চামচ, হোয়াইট পেপার পাউডার ১/৪ চা চামচ, ভিনিগার ১/২ টেবিল চামচ, সয়া স্যস ১ টেবিল চামচ, শুকনো লংকা ১টি, নুন স্বাদমতো।প্রণালী: কড়াইতে এক চামচ তেল গরম করুন। বোনলেস চিকেন সরু টুকরোয় কেটে নিন। তারপর তাতে নুন মাখিয়ে নিয়ে তা ভেজে তুলে নিন। কড়াইয়ের তেলের সঙ্গে বাকি যে তেলটা রয়েছে তা যোগ করুন। এই তেলে প্রথমে শুকনো লংকা অল্প নিয়ে ভেজে নিন। এর উপর আদা কুচি ও রশুন কুচি যোগ করে ভাজুন। সুগন্ধ উঠলে সেদ্ধ করা চাল যোগ করে দু’মিনিট সাবধানে কড়া আঁচে নাড়াচাড়া করুন। সয়া স্যস, হোয়াইট পেপার পাউডার, সানরাইজ চাইনিজ ফ্রায়েড রাইস মশলা, স্বাদমতো নুন যোগ করে নাড়াচাড়া করুন। আগে থেকে ভেজে রাখা চিকেন যোগ করুন। ভিনিগার ও পেঁয়াজ পাতা কুচি মিশিয়ে নামিয়ে নিন।
সেচুয়ান চিকেন
উপকরণ: চিকেন কিউব করে কাটা ২০০ গ্রাম, কর্নফ্লাওয়ার ৪ চামচ, ময়দা ৪ চামচ, নুন স্বাদমতো, সাদা তেল প্রয়োজন মতো, গোলমরিচ গুঁড়ো ১ চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চামচ, রশুন কুচি ৪ চামচ, শুকনো লংকা ৫টি, পেঁয়াজ কুচি ১ কাপ, মাঝারি আকারের ক্যাপসিকাম ডুমো করে কাটা ১টি, সেচুয়ান সস ২ টেবিল চামচ, টম্যাটো স্যস ২ চামচ, সানরাইজ সেচুয়ান মশলা ১ টেবিল চামচ, চিনি অল্প, পেঁয়াজ, ভিনিগার ১ চামচ।
প্রণালী: একটি পাত্রে কর্নফ্লাওয়ার, ময়দা, নুন, গোলমরিচ গুঁড়ো জলে গুলে ঘন ব্যাটার তৈরি করুন। এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। অন্যদিকে কড়াইতে তেল গরম করে তাতে চিকেনের টুকরোগুলো ভেজে আলাদা করে তুলুন। এবার ওই একই তেলে রশুন কুচি, শুকনো লংকা ভেজে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নিন। এতে সেচুয়ান স্যস, টম্যাটো স্যস, সানরাইজ সেচুয়ান মশলা ও অল্প চিনি দিয়ে নেড়ে ভিনিগার দিন। এরপর ডুমো করে কাটা ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে ভেজে রাখা চিকেন কিউবগুলো দিন। অল্প নাড়াচাড়া করে পেঁয়াজ পাতা ছড়িয়ে পরিবেশন করুন সেচুয়ান চিকেন।