বার্মিংহাম: এজবাস্টন টেস্টে ইচ্ছাকৃতভাবে পিচে দৌড়ানোর অভিযোগ উঠল রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস মাঠে থাকা আম্পায়ারকে বলা হয় যে, জাড্ডু বারবার পিচের বিপজ্জনক অংশে পা রাখছেন। এতে পিচের ক্ষতি হচ্ছে। সেখানে ‘রাফ’ তৈরি হচ্ছে। আর সেটাই জাদেজার উদ্দেশ্য। বোলিংয়ের সময় তিনি যাতে সুবিধা পান, সেটাই ব্যাটিংয়ের সময় মাথায় রাখছেন তিনি। ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস আবার সরাসরি জাদেজাকেই পিচ দেখিয়ে বলেন, ‘কী অবস্থা করেছো দ্যাখো!’



