Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অশ্বিনকে মিস করেন জাড্ডু

ভারতের মাটিতে টেস্ট মানেই বিপক্ষের ত্রাস রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজা জুটি। কিন্তু অ্যাশ গত বছরই অবসর ঘোষণা করেছেন।

অশ্বিনকে মিস করেন জাড্ডু
  • ৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: ভারতের মাটিতে টেস্ট মানেই বিপক্ষের ত্রাস রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজা জুটি। কিন্তু অ্যাশ গত বছরই অবসর ঘোষণা করেছেন। তবে দমে যাননি জাদেজা। একাই প্রতিপক্ষের নাভিশ্বাস তুলে দিচ্ছেন। জাড্ডুর অলরাউন্ড পারফরম্যান্সে ভর করেই শনিবার ইনিংস ও ১৪০ রানে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেয় ভারত। দুরন্ত সেঞ্চুরি ও চার উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা। দীর্ঘদিনের স্পিন পার্টনার অশ্বিনকে অবশ্য মিস করছেন বাঁ-হাতি। ম্যাচের পর জাদেজার মন্তব্য, ‘অবশ্যই অ্যাশকে মিস করি। ভারতীয় ক্রিকেটে ওর অবদান অনেক। প্রকৃত অর্থেই ও ম্যাচ উইনার। কখনও কখনও ভাবি, ও থাকলে এমন পরিস্থিতিতে কেমন বল করত। তবে সবাইকেই একটা সময় থামতে হয়। আমিও একদিন অবসর নেব।’

Advertisement

দলের দাপুটে জয়ে খুশি ক্যাপ্টেন শুভমান গিল। তাঁর কথায়, ‘সব বিভাগেই ছেলেরা সেরা পারফরম্যান্স মেলে ধরেছে। নিখুঁত জয়ে খুবই তৃপ্ত।’ একটু থেমে তাঁর সংযোজন, ‘দেশের মাটিতে ক্রিকেট বরাবরই বেশি উপভোগ করি। দলে একসঙ্গে এত ভালো মানের স্পিনার থাকলে বোলিং পরিবর্তন করাটা অবশ্য কঠিন। তবে এতো বিকল্প থাকাটাও বাড়তি সুবিধার। আমাদের ফিল্ডিংও দুর্দান্ত হয়েছে। বিশেষ করে নীতীশ রেড্ডির নেওয়া ক্যাচ তো অনবদ্য। ব্যাটারদের কথাও উল্লেখ করতে হবে। লোকেশ, ধ্রুব, জাড্ডু ভাইয়ের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ