নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যে কোনোদিন যোগ দিতে পারেন হিজাব কাণ্ডে অভিযুক্ত অধ্যাপিকা। মঙ্গলবার এগজিকিউটিভ কাউন্সিলের (ইসি) বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত, তদন্ত চলাকালীন ওই অধ্যাপিকাকে ক্যাম্পাসের বাইরে রাখার প্রস্তাব দিয়েছিল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাপেই ওই অধ্যাপিকা ছুটি নিতে বাধ্য হন। তবে, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বর্তমানে মোটামুটি সন্তুষ্ট যে, সাম্প্রদায়িক অসূয়া থেকে নয়, পরীক্ষায় টোকাটুকি রুখতেই ওই দুই ছাত্রীর হিজাব পরীক্ষা করেছিলেন ওই অধ্যাপিকা। সেই কারণেই তাঁর কাজে যোগ দেওয়া নিয়ে কোনও আপত্তি করেননি ইসি সদস্যরা।



