ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে না আটকালে অস্তিত্বই থাকত না ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের, দাবি ট্রাম্পের
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৯:০৮
Prefer us on Google

ওয়াশিংটন, ৭ নভেম্বর: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি তাঁর প্রশাসন ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে আটকাতে না পারলে আজ অস্তিত্বই থাকত না ইজরায়েল সহ গোটা মধ্যপ্রাচ্যের। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের দাবি ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা রুখতে তাঁর ভূমিকা সকলেই জানেন কিন্তু প্রকাশ্যে কেউ তা স্বীকার করতে চান না।

Advertisement

২০২৫ ও ২০২৬ সালে ইরানের পরমাণু ও সামরিক পরিকাঠামোয় আমেরিকা ও ইজরায়েলের হামলার কথা উল্লেখ করে ট্রাম্প বারবার সাফল্যের দাবি করেছেন। তবে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা সিআরএস-এর অক্টোবরের রিপোর্টে জানানো হয়েছে ওই হামলায় ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

সূত্র মারফত জানা গিয়েছে, ইরানের কাছে এখনও ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের ২০০ কেজির বেশি মজুত থাকতে পারে। অপরদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা  হামলার পর ইরানের পরমাণু উপকরণের সম্পূর্ণ হিসাব যাচাই করতে পারেনি। 

 

২০২৬ সালের মার্কিন মূল্যায়ন অনুযায়ী ইরান ২০০৩ সালে তার পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করেছিল। নতুন করে সেই কর্মসূচি শুরুর কোনো প্রতিষ্ঠিত প্রমাণও মেলেনি। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে ফের সামরিক অভিযান চালানো হবে কী না তা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। যদিও নতুন করে হামলার বিষয়ে এখনও কোনোরকম আনুষ্ঠানিক নির্দেশ জারি করেনি ওয়াশিংটন।