ওয়াশিংটন: মধ্যবর্তী নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে রিপাবলিকানরা। এহেন পরিস্থিতিতে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এতদিন এই দায়িত্ব সামলাতেন সুজি ওয়াইলস। এবার তাঁর ডেপুটি স্টিফেন মিলারকে চিফ অব স্টাফ পদে বসালেন মার্কিন প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘আগামী সোমবার, ৯ নভেম্বর থেকে চিফ অব স্টাফ হিসাবে কাজ শুরু করবেন স্টিফেন মিলার। অন্যদিকে, সুজি ট্রাম্প পলিটিক্যাল অপারেশনের দায়িত্ব সামলাবেন। চিফ অব স্টাফ হিসাবে তিনি অসাধারণ কাজ করেছেন। এর জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’
Advertisement



