Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

আফগানিস্তানের সঙ্গে আলোচনা ভেস্তে গেলে যুদ্ধের হুঁশিয়ারি ইসলামাবাদের

সীমান্তে শান্তি বজায় রাখতে আলোচনা চালাচ্ছে আফগানিস্তান-পাকিস্তান। সেই লক্ষ্যে শনিবার তুরস্কের ইস্তানবুলে ফের একবার বৈঠকে বসে দু’পক্ষ।

আফগানিস্তানের সঙ্গে আলোচনা  ভেস্তে  গেলে যুদ্ধের হুঁশিয়ারি ইসলামাবাদের
  • ২৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: সীমান্তে শান্তি বজায় রাখতে আলোচনা চালাচ্ছে আফগানিস্তান-পাকিস্তান। সেই লক্ষ্যে শনিবার তুরস্কের ইস্তানবুলে ফের একবার বৈঠকে বসে দু’পক্ষ। এরইমধ্যে ফের যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ।  সাংবাদিকদের পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেন, আফগানিস্তানের সঙ্গে শান্তিচুক্তি না হলে ‘খোলাখুলি’ যুদ্ধ লেগে যেতেই পারে। তিনি আরও জানান, গত কয়েকদিন অবশ্য সীমান্তে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি।

Advertisement

সম্প্রতি আফগানিস্তানের কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। পালটা জবাব দেয় তালিবান প্রশাসন। সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত এলাকা। প্রাণ হারায় বহু সেনা, জঙ্গি ও সাধারণ মানুষ। তলানিতে পৌঁছায় দ্বিপাক্ষিক সম্পর্ক। এই আবহে গত শনিবার দোহায় প্রথম দফায় বৈঠক করে দুই রাষ্ট্র। বৈঠকের পর গত ১৯ অক্টোবর সংঘর্ষবিরতিতে রাজি হয় কাবুল-ইসলামাবাদ। তবে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পাক প্রতিরক্ষামন্ত্রী জানান, প্রথম দফার বৈঠকের ৮০ শতাংশ শর্তে রাজি হয়েছে দু’পক্ষ। এরপরেই শনিবার থেকে ফের ইস্তানবুলে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন দু’দেশের প্রতিনিধিরা। এই আবহে দ্বিতীয় দফার আলোচনার ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে দুই দেশই। সংবাদমাধ্যম সূত্রের খবর, বৈঠকে সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার উপরেই জোর দেবে দু’পক্ষ। এবার কি তাহলে শান্ত হবে পাক-আফগান সীমান্ত? উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব।

Advertisement
সম্পর্কিত সংবাদ