Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

অক্টোবরের শেষে শুরু হতে পারে আইএসএল

সুপ্রিম কোর্টের নির্দেশের পর গত সোমবার বৈঠকে বসেছিল এফএসডিএল ও এআইএফএফ। সেই আলোচনায় আইএসএলের জট কাটার ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, অক্টোবরের শেষদিকে শুরু হতে পারে মেগা টুর্নামেন্ট। ৬-১৪ অক্টোবর ফিফা উইন্ডো রয়েছে।

অক্টোবরের শেষে শুরু হতে পারে আইএসএল
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশের পর গত সোমবার বৈঠকে বসেছিল এফএসডিএল ও এআইএফএফ। সেই আলোচনায় আইএসএলের জট কাটার ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, অক্টোবরের শেষদিকে শুরু হতে পারে মেগা টুর্নামেন্ট। ৬-১৪ অক্টোবর ফিফা উইন্ডো রয়েছে। আর তা মাথায় রেখেই সূচি তৈরি করা হবে। উল্লেখ্য, এফএসডিএলের সঙ্গে ফেডারেশনের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৮ ডিসেম্বর। চুঁইয়ে আসা খবর, সেই মেয়াদ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে।

Advertisement

এদিকে, কাফা নেশনস কাপ খেলতে তাজিকিস্তান পৌঁছল ভারতীয় ফুটবল দল। মঙ্গলবার দুই পর্যায়ে ব্লু টাইগার্সরা পা রাখল সেই দেশে। ভোর চারটেয় দিল্লি থেকে দুবাই হয়ে দুসানবে পৌঁছয় কয়েকজন ফুটবলার। পরে খালিদ জামিল সহ বাকিরা সেই একই পথে তাজিকিস্তানে নামেন। বুধবার স্থানীয় মাঠে অনুশীলন করবেন আনোয়ার আলিরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ