Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

স্বাস্থ্য নিয়ে জল্পনার মধ্যেই মোজতবা খামেনেইয়ের নয়া ভিডিয়ো প্রকাশ ইরানের

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। তিনি কি আদৌ বেঁচে আছেন, এই প্রশ্নের উত্তরেও রয়েছে ধোঁয়াশা।

স্বাস্থ্য নিয়ে জল্পনার মধ্যেই মোজতবা খামেনেইয়ের নয়া ভিডিয়ো প্রকাশ ইরানের
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। তিনি কি আদৌ বেঁচে আছেন, এই প্রশ্নের উত্তরেও রয়েছে ধোঁয়াশা। এর আবহে তাঁর একটি ভিডিয়ো প্রকাশ করল ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা মেহর। তবে ভিডিয়োটি কবে এবং কোথায় তোলা হয়েছে, তা জানানো হয়নি।

Advertisement

শনিবার মেহর নিউজ এজেন্সির ওয়েবসাইটে ১২ সেকেন্ডের ওই ভিডিয়ো প্রকাশ করা হয়। সঙ্গে লেখা হয়, ‘‘বিপ্লবের নেতা আয়াতুল্লা সৈয়দ মোজতবা খামেনেইয়ের একটি ভিডিয়ো প্রথমবার প্রকাশ করা হল।’’ ভিডিয়োয় মোজতবাকে একটি ঘরের ভিতরে কার্পেটের উপর বসে থাকতে দেখা যায়। পরনে কালো পাগড়ি এবং সাদা পোশাকের উপর হালকা ধূসর রঙের আলখাল্লার মতো পোশাক। আশপাশে বসে থাকা কয়েক জনের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে। ভিডিয়োতে তাঁর মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ নেই। 
মোজতবার শারীরিক অবস্থা নিয়ে জল্পনার সূত্রপাত ফেব্রুয়ারির ২৮ তারিখের হামলার পর। ওই হামলায় তাঁর বাবা ও পূর্বসূরি আয়াতুল্লা আলি খামেনেই নিহত হন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, হামলায় মোজতবার মুখ ও পায়ে গুরুতর চোট লেগেছিল। ৮ মার্চ ইরানের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলির মাধ্যমে মোজতবা একাধিক লিখিত বিবৃতি দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁর সাম্প্রতিক ছবি বা কণ্ঠস্বরের রেকর্ড প্রকাশ্যে আসেনি। বাবার শেষকৃত্য অনুষ্ঠানেও তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। এই আবহে তাঁর নতুন ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে জল্পনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ