Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ভারতের গ্রুপে শক্তিশালী ইরান

মানোলো মার্কুয়েজের পর ভারতীয় দলের কোচ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ফেডারেশন। তার মধ্যেই কাফা নেশনস লিগে খেলার আমন্ত্রণ পেলেন সুনীল ছেত্রী-লিস্টন কোলাসোরা।

ভারতের গ্রুপে শক্তিশালী ইরান
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মানোলো মার্কুয়েজের পর ভারতীয় দলের কোচ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ফেডারেশন। তার মধ্যেই কাফা নেশনস লিগে খেলার আমন্ত্রণ পেলেন সুনীল ছেত্রী-লিস্টন কোলাসোরা। আগামী ২৯ আগস্ট তাজাকিস্তান ও উজবেকিস্তানে বসছে এই প্রতিযোগিতা। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই টুর্নামেন্টের গ্রুপ বি’তে ভারত (র‌্যাঙ্কিং ১৩৩) ছাড়াও রয়েছে ইরান (র‌্যাঙ্কিং ২০), তাজিকিস্তান (র‌্যাঙ্কিং ১০৬) এবং আফগানিস্তান (র‌্যাঙ্কিং ১৬১)।  উল্লেখ্য, ফুটবলার ও ‘লজিস্টিক’ সংক্রান্ত সমস্যার জন্য মালয়েশিয়া শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ায় সুযোগ পায় ভারত। 

Advertisement

তাজাকিস্তান বনাম ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট (২৯ আগস্ট)। এরপর ১ সেপ্টেম্বর গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ইরানের বিরুদ্ধে নামবেন সুনীল ছেত্রীরা। ৪ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। দু’টি গ্রুপের শীর্ষে থাকা দল ৮ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। সেদিনই দু’টি গ্রুপের রানার্স-আপ দল তৃতীয় স্থানের জন্য লড়বে। এদিকে, আগামী পয়লা আগস্ট ফেডারেশনের কার্যকরী কমিটির সভায় চূড়ান্ত হবে ভারতীয় কোচের নাম। বিশাল, মনবীরদের হেড স্যার হওয়ার দৌড়ে এগিয়ে খালিদ জামিল। তবে লড়াইয়ে রয়েছেন স্টিফেন কনস্টানটাইনও।

Advertisement
সম্পর্কিত সংবাদ