বুইনেস আইরেস: ফের অভিশপ্ত দিন ফুটবল মাঠে। ম্যাচের মাঝেই বিপক্ষ ফুটবলারের সঙ্গে সংঘর্ষে প্রয়াত ফুটবলার। ঘটনাটি ঘটেছে আর্জেন্তিনার চতুর্থ ডিভিশনে। এফসি এজেইজার মুখোমুখি হয়েছিল ডিপোর্টিভো মুনিজ। ১৮ বছরের আবেল নুনেজ খেলছিলেন এজেইজার হয়ে। বল দখলের লড়াইয়ে গুরুতর চোট পান তিনি। প্রতিপক্ষের এক ফুটবলারের বাঁ পা নুনেজের মাথায় লাগে। মাঠেই জ্ঞান হারান তিনি। এরপর নুনেজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। জানা গিয়েছে অতিরিক্ত রক্তক্ষরণই তাঁর মৃত্যুর কারণ। নুনেজের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে।
Advertisement



