নিউজিল্যান্ডের বড় রান, পাল্টা জবাব ভারতের
  • ২০ নভেম্বর, ২০২৬ ১৩:২৫
Prefer us on Google

ওয়েলিংটন, ২০ নভেম্বর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সুবিধাজনক জায়গায় ভারত। প্রথম দিনের খেলার শেষে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের স্কোর ছিল ৫ উইকেটে ২৪৩। ১১৩ রান করে হেনরি নিকোলাস ক্রিজে ছিলেন। সঙ্গে ব্যাট করছিলেন ৯৪ রানে থাকা গ্লেন ফিলিপ্স। এদিন শতরান পেলেন ফিলিপ্স। আকাশদীপের বলে তিনি আউট হন ১১৮ রান করে। ষষ্ঠ উইকেট জুটিতে নিকোলাস এবং ফিলিপ্স তোলেন ২১৬ রান। এরপর একে একে নিউজিল্যান্ডের ব্যাটাররা আউট হয়ে গেলেও ১৭৫ রানে অপরাজিত থেকে যান নিকোলাস। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড তুলে ৩৬৮ রান। ভারতের হয়ে চার উইকেট নেন যশপ্রীত বুমরাহ। তিন উইকেট নেন আকাশদীপ।

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন যশস্বী জয়সওয়াল। রীতিমতো একদিনের ক্রিকেটের মেজাজে ব্যাট করতে থাকেন ভারতীয় ওপেনার। ৮৯ বলে ৮৫ রান করে আউট হন যশস্বী। এরপর অপর ওপেনার কে এল রাহুলের সঙ্গে জুটি বাঁধেন দেবদত্ত পাদিক্কাল। দিনের শেষে ভারতের রান এক উইকেটে ১৫৯। ৫২ রান করে ক্রিজে আছেন কে এল রাহুল।