Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ড্র করল ইন্তার মায়ামি

শনিবার মেজর লিগ সকারে অ্যাওয়ে ম্যাচে টরন্টোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ডেভিড বেকহ্যামের দল। তাদেও আলেন্দের গোলে বিরতির আগেই লিড নেয় ইন্তার মায়ামি

ড্র করল ইন্তার মায়ামি
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: শনিবার মেজর লিগ সকারে অ্যাওয়ে ম্যাচে টরন্টোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ডেভিড বেকহ্যামের দল। তাদেও আলেন্দের গোলে বিরতির আগেই লিড নেয় ইন্তার মায়ামি। তবে দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে টরন্টোকে সমতায় ফেরান মিহাইলোভিচ। এই ড্রয়ের ফলে কঠিন হল সাপোর্টার্স শিল্ড জয়ের পথ। ৩০ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে নেমে গেলেন মেসিরা। দু’ম্যাচ বেশি খেলে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ফিলাডেলফিয়া। ফলে লিগের বাকি চারটি ম্যাচ জয়ের পাশাপাশি শিল্ড জয়ের জন্য অন্যান্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে হাভিয়ের মাসচেরানো-ব্রিগেডকে।
শনিবার অ্যাওয়ে ম্যাচে শুরু থেকেই দাপট দেখান মেসিরা। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে প্রথমার্ধেই ম্যাচ পকেটে পুরতে পারত ইন্তার মায়ামি। তবে বেশ কয়েকবার দলের নিশ্চিত পতন রুখে দেন বিপক্ষ গোলরক্ষক। এরইমধ্যে প্রথমার্ধের সংযোজিত সময়ে জর্ডি আলবার ঠিকানা লেখা সেন্টার থেকে হেডে দলকে এগিয়ে দেন আলেন্দে। তবে সেই লিড দীর্ঘস্থায়ী হয়নি। ৬০ মিনিটে রক্ষণের ব্যর্থতায় গোল হজম করে ইন্তার মায়ামি। এরপর স্কোরলাইনে কোনও পরিবর্তন ঘটেনি।

Advertisement

টরন্টো- ১          :    ইন্তার মায়ামি- ১
(মিহাইলোভিচ)                  (আলেন্দে) 

Advertisement
সম্পর্কিত সংবাদ