নিউ ইয়র্ক সিটি, ১১ জানুয়ারি: প্রায় ১ কোটি ৭৫ লক্ষ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস! এমনটাই জানাচ্ছে সাইবার নিরাপত্তা সংক্রান্ত সংস্থা ম্যালওয়ারবাইটস। তাদের দাবি, ফাঁস হওয়া তথ্যগুলি ইতিমধ্যেই ডার্ক ওয়েবে থাকা হ্যাকারদের হাতে পৌঁছে গিয়েছে। যার ফলে প্রায় ১ কোটি ৭৫ লক্ষ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোল্ডারদের কপালে চিন্তার ভাঁজ। ম্যালওয়ারবাইটস জানাচ্ছে, ডার্ক ওয়েবে নজরদারি চালানোর সময়ে তারা এই তথ্য পেয়েছেন। ওই সংস্থার নজরে এসেছে ডার্ক ওয়েবে বিনামূল্যে পাওয়া যাচ্ছে, একাধিক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর নাম, ইউজার নেম, ইমেল আইডি, ফোন নম্বর, বাসস্থানের আংশিক তথ্য।



