Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

দু’বছরে সর্বোচ্চ, শিল্পোৎপাদন বেড়ে হল ৭.৮ শতাংশ

২০২৫ সালের শেষে এসে উর্ধ্বগামী দেশের শিল্পোৎপাদনের সূচক (ইনডেক্স অব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন)। ডিসেম্বর মাসে শিল্পোৎপাদনের হার বেড়ে হল ৭.৮ শতাংশ।

দু’বছরে সর্বোচ্চ, শিল্পোৎপাদন বেড়ে হল ৭.৮ শতাংশ
  • ২৯ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

নয়াদিল্লি: ২০২৫ সালের শেষে এসে উর্ধ্বগামী দেশের শিল্পোৎপাদনের সূচক (ইনডেক্স অব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন)। ডিসেম্বর মাসে শিল্পোৎপাদনের হার বেড়ে হল ৭.৮ শতাংশ। বিগত দু’বছরে এটি সর্বোচ্চ। বুধবার পরিসংখ্যান এবং পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকের (এমওএসপিআই) শিল্পোৎপাদন সংক্রান্ত তথ্য প্রকাশের পর এমনই জানা গিয়েছে। গত নভেম্বর মাসে শিল্পোৎপাদন বৃদ্ধির হার সংশোধনের পর ৭.২ শতাংশে গিয়ে দাঁড়ায়। অনুমান করা হয়েছিল, ক্রমে বাড়বে এই হার। সেইমতোই ডিসেম্বরে বৃদ্ধি পেল আইআইপি। শিল্পমহলের বক্তব্য, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র অর্থাৎ কলকারখানা, খনি, বিদ্যুৎ সহ একাধিক ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় সামগ্রিকভাবে বেড়েছে শিল্পোৎপাদনের হার। এক্ষেত্রে ডিসেম্বরে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে উৎপাদন বেড়েছে ৮.১ শতাংশ। খনি ও বিদ্যুৎ ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির হার যথাক্রমে ৬.৮  শতাংশ ও ৬.৩ শতাংশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ