Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আমেদাবাদকে সামনে রেখে বিড ভারতের

২০৩৬ ওলিম্পিকস আয়োজনের জন্য দরপত্র জমা দেওয়ার কথা আগেই জানিয়েছিল ভারত। এবার সেই কাজ আরও এগল।

আমেদাবাদকে সামনে রেখে বিড ভারতের
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ২০৩৬ ওলিম্পিকস আয়োজনের জন্য দরপত্র জমা দেওয়ার কথা আগেই জানিয়েছিল ভারত। এবার সেই কাজ আরও এগল। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’এর ভেন্যু হিসেবে আমেদাবাদের নাম প্রস্তাব করেছে ভারতীয় ওলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। উল্লেখ্য, ২০৩২ ওলিম্পিকসের আসর বসছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। তার পরবর্তী গেমসের দায়িত্বভার পেতে আগ্রহী ভারত। লুসানে আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির (আইওসি) সদর দপ্তরে হাজির হয়ে বিডে অংশহগ্রহণ করার কথা নিশ্চিত করেছে ভারতীয় প্রতিনিধি দল। আইওসি কর্তাদের সামনে তাঁরা প্রথমে আয়োজক শহরের নাম প্রস্তাব করেন। তারপর নিজেদের পরিকল্পনার কথাও জানান। আইওসি কর্তারাও গেমসের প্রস্তুতি সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন তাঁদের। ২০৩৬ ওলিম্পিকসের আয়োজনের জন্য আমেদাবাদের সঙ্গে বেশ কয়েকটি শহর দৌড়ে রয়েছে। ইতিমধ্যে বিডে অংশগ্রহণ চূড়ান্ত করেছে ইন্দোনেশিয়ার নুশানতারা, তুরস্কের ইস্তানবুল ও চিলির সান্তিয়াগো। এছাড়াও আবেদন জানাতে পারে জার্মানি, ইতালি, কানাডা, ডেনমার্ক, হাঙ্গেরি, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, মিশর এবং দক্ষিণ আফ্রিকা। জানা গিয়েছে, দায়িত্বভার পেলে ওলিম্পিক আয়োজন করার জন্য ভারতের খরচ হবে প্রায় ৬৪ হাজার কোটি টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ