Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশে শীঘ্রই সব ধরনের ভিসা প্রক্রিয়া চালু করছে ভারত

শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তিক্ততার সূত্রপাত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসের সেভেন সিস্টার্স সহ বিভিন্ন উসকানি মূলক মন্তব্যে খুশি হয়নি ভারত।

বাংলাদেশে শীঘ্রই সব ধরনের ভিসা প্রক্রিয়া চালু করছে ভারত
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তিক্ততার সূত্রপাত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসের সেভেন সিস্টার্স সহ বিভিন্ন উসকানি মূলক মন্তব্যে খুশি হয়নি ভারত। দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ঢাকার ভারতীয় হাইকমিশন সহ বিভিন্ন উপ-দূতাবাসে নিরাপত্তাজনিত কারণে ভিসা প্রক্রিয়া বন্ধ রেখেছিল দিল্লি। তবে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু ছিল। বর্তমানে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর স্বাভাবিকের পথে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক। সেইসঙ্গে বাংলাদেশিদের ভারতীয় ভিসা পাওয়া নিয়েও অনিশ্চয়তা কাটতে চলেছে। গোটা ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হচ্ছে বলেই জানিয়েছেন সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে তিনি বলেন, ভ্রমণ ভিসা সহ সব ধরনের ভারতীয় ভিসা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভ্রমণ ভিসার উপর বিধিনিষেধ আরোপ করেছিল ভারত। অনিরুদ্ধ দাসের কথায়, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক গড়ে উঠেছে। দুই দেশের মানুষ এই সম্পর্ককে আরও স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি করতে প্রধান ভূমিকা রাখবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ