Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান! পিছনে কোন সমীকরণ?

ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ এখন মাঠের বাইরেও। এশিয়া কাপ ২০২৫-এ পরপর দু’বার ভারতের কাছে পর্যদুস্ত হওয়ার পরেও পাকিস্তানের ‘মুখে মারিতং জগত’ মনোভাবের কমতি নেই।

এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান! পিছনে কোন সমীকরণ?
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৯
Prefer us on Google

২২ সেপ্টেম্বর, নয়াদিল্লি: ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ এখন মাঠের বাইরেও। এশিয়া কাপ ২০২৫-এ পরপর দু’বার ভারতের কাছে পর্যদুস্ত হওয়ার পরেও পাকিস্তানের ‘মুখে মারিতং জগত’ মনোভাবের কমতি নেই। রবিবারের ম্যাচে পাকিস্তানি ব্যাটারদের সেলিব্রেশন নিয়েও প্রশ্ন উঠেছে। ম্যাচের মাঝে বাক-বিতণ্ডায় জড়িয়েছে উভয়পক্ষই। যদিও ম্যাচ পকেটে পুরেছে ভারতই। তবে এবার এমন একটি সমীকরণ উঠে আসছে, যেখানে চলতি এশিয়া কাপেই ফের মুখোমুখি হতে পারে সূর্যকুমার ও সলমানরা। সেই অঙ্ক দেখে নেওয়া যাক।

Advertisement

ভারত এবং পাকিস্তান উভয়ই বর্তমানে এশিয়া কাপ ২০২৫-এর সুপার ৪ রাউন্ডে খেলছে। সুপার ৪ পয়েন্টের তালিকার দিকে তাকালে দেখা যাচ্ছে, ভারত প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। মেন ইন ব্লু-র সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট এবং রান রেট ০.৬৮৯। অন্যদিকে, ভারতের কাছে হেরে সুপার ৪ পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে পাকিস্তান । তাদের রান রেটও নেতিবাচক (-০.৬৮৯)। সুপার ৪ রাউন্ডে ১-১ ম্যাচ খেলার পর, বাংলাদেশ দ্বিতীয় স্থানে, শ্রীলঙ্কা তৃতীয় স্থানে।

সুপার ফোরে ভারত ও পাকিস্তানের এখনও দুটি করে ম্যাচ বাকি। ভারতীয় দল যেভাবে জয়ের ধারা অব্যাহত রেখেছে, তা অক্ষুণ্ণ রাখলে গিল, অভিষেকরা সহজেই ফাইনালে পৌঁছে যাবেন। অন্যদিকে, পাকিস্তানও যদি ২৩ সেপ্টেম্বর ও ২৫ সেপ্টেম্বর যথাক্রমে শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে জিতে যায় তবে তারাও ফাইনালে পৌঁছবে। সেক্ষেত্রে দুই দলই ফের মুখোমুখি হতে পারে এশিয়া কাপের ফাইনালে। আর সেই ম্যাচে উত্তাপ যে চরমে উঠবে তা বলাই বাহুল্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ