Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মহিলাদের টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান

মহিলাদের একদিনের বিশ্বকাপে লিগ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

মহিলাদের টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দুবাই: মহিলাদের একদিনের বিশ্বকাপে লিগ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ভারত আয়োজক হলেও খেলাটি হবে নিরপেক্ষ ভেন্যুতে (কলম্বো)। পরের বছর  টি-২০ বিশ্বকাপেও দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দ্বৈরথ। ২০২৬ সালের ১২ জুন থেকে ৫ জুলাই ইংল্যান্ডে বসছে ওই আসর। বুধবার প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে আইসিসি। একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। ফলে গ্রুপ পর্বেই রোমাঞ্চকর লড়াইয়ের স্বাদ পাবেন ক্রিকেটপ্রেমীরা। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আয়োজক দেশ ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

Advertisement

মহিলাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ১২টি দল। গ্রুপ এ’তে ভারত-পাকিস্তান ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ অফ্রিকা। এছাড়াও যোগ্যতা অর্জনকারী দু’টি দল যুক্ত হবে। আর গ্রুপ বি’তে আছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দুই যোগ্যতা অর্জনকারী দল। গ্রুপের শীর্ষে থাকা দুই দল পাবে শেষ চারের ছাড়পত্র। ম্যাচগুলি আয়োজিত হবে হ্যাম্পশায়ার, হেডিংলে, ওল্ড ট্রাফোর্ড, ওভাল, ব্রিস্টল ও লর্ডসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ