Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে ভারত

আমেরিকার সঙ্গে সম্পর্কে শৈত্য এখনও অব্যাহত। তবে তারই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি কার্যত পাকা হওয়ার পথে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে ভারত
  • ১৭ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

নয়াদিল্লি: আমেরিকার সঙ্গে সম্পর্কে শৈত্য এখনও অব্যাহত। তবে তারই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি কার্যত পাকা হওয়ার পথে। শুক্রবার কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ২৭ দেশীয় ইইউ গোষ্ঠীর সঙ্গে শেষ পর্যায়ের আলোচনা চলছে। বাণিজ্যমন্ত্রী এদিন বলেন, উন্নত অর্থনীতির দেশগুলির সঙ্গে আমি এখনও পর্যন্ত সাতটি (বাণিজ্য) চুক্তি স্বাক্ষর করেছি। ইইউয়ের সঙ্গে আসন্ন চুক্তিটিই হবে সর্বোত্তম। গোয়েলের কথায় ‘মাদার অব অল ডিলস’।

Advertisement

এদিন বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, চুক্তি সংক্রান্ত আলোচনা শেষের কথা আগামী ২৭ জানুয়ারি ঘোষণা করা হতে পারে। উল্লেখ্য, ২৫ থেকে ২৭ জানুয়ারি ভারত সফরে আসছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনিও লুইস সান্তোস দা কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তাঁরা চলতি বছরের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি। তার আগে ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এদিন প্রকাশ্যে আনলেন বাণিজ্যমন্ত্রী গোয়েল। তাঁর দাবি, সর্বোত্তম ওই চুক্তি থেকে দু’পক্ষই বিশাল লাভবান হতে চলেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ