কলম্বো: অনূর্ধ্ব-১৭ স্যাফ কাপ ফাইনালে শনিবার ভারতের সামনে বাংলাদেশ। কলম্বোর স্থানীয় রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। উল্লেখ্য, গতবারও খেতাবি লড়াইয়ে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ২-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় ব্লু টাইগার্স। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে আত্মবিশ্বাসী ভারতীয় কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ। ডায়মন্ড সিং, গুনলেইবাদের নজর শুধুই ট্রফিতে। সেমি-ফাইনালে নেপালকে ৩-০ ব্যবধানে পরাস্ত করে ভারত। অন্যদিকে, পাকিস্তানকে হারায় বাংলাদেশ। চলতি টুর্নামেন্টে এখনও কোনও গোল হজম করেনি তারা। তাই প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক বিবিয়ানো।



