Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

নব বরষে

বাঙালির নতুন বছর আসছে। পয়লা বৈশাখ একটি বিশেষ দিন। কেউ পুজো দিয়ে বছর শুরু করেন। কেউ বা এলাহি বাঙালি ভোজে ব্যস্ত থাকেন

নব বরষে
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লাল সাদার মিশেলে নতুন বছরে সেজে উঠুন। চতুষ্পর্ণীর ফ্যাশনে শ্যুটে দিবজ্যোতি দত্ত ও দিব্যানী মন্ডল

Advertisement

 

বাঙালির নতুন বছর আসছে। পয়লা বৈশাখ একটি বিশেষ দিন। কেউ পুজো দিয়ে বছর শুরু করেন। কেউ বা এলাহি বাঙালি ভোজে ব্যস্ত থাকেন। তবে সব কিছুর মধ্যে ভরপুর বাঙালিয়ানায় সাজা চাই। লাল, সাদার কম্বিনেশন সাধারণত বছরের প্রথম দিনটার জন্য আদর্শ। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটের থিমও সে কারণেই লাল সাদা। অভিনেতা দিব্যজ্যোতি দত্ত পরেছেন বাঙালির চিরচেনা পোশাক ধুতি পাঞ্জাবি। পিওর সিল্কের লাল রঙের কাপড়ের উপর জারদৌসির কাজ করা রয়েছে পাঞ্জাবিতে। সারা গায়ে ছোটো বুটি দিয়ে ভরাট করা। সঙ্গে পরেছেন কটন সিল্কের ধুতি। গোল্ডেন পাড়। তার উপরে লাল সুতোর ছোটো কাজ। দিব্যানী মণ্ডলের পরনে শাড়ি। এই দিনটিতে শাড়ি পরতেই ভালোবাসেন বাঙালি মেয়েরা। অভিনেত্রীর পরনে অফ হোয়াইট টুইল সিল্কের শাড়ির উপর লাল ডাই করা। তার উপর সরু জারদৌসি পাড়। আর রয়েছে পদ্ম নকশার ভরাট জরির কাজ। সঙ্গে রয়েছে লাল আড়ি সিল্কের ব্লাউজ। তার উপর জারদৌসির কাজ। হাত ভরে চুড়ি পরেছিলেন দিব্যাণি। সে কারণে কান এবং গলায় ছিল হালকা গয়না। সাধারণত এদিন তাপমাত্রা অনেক বেশি থাকে। তাই হালকা সাজই ভালো। যা ক্যারি করতে সুবিধে হবে। লাল, সাদা চিরকালীন কম্বিনেশন। তবে এর বাইরেও যে কোনো হালকা রঙের পোশাক পরতে পারেন। সুতি, লিনেন, খাদির মতো ফ্যাব্রিকও ট্রাই করতে পারেন। নতুন বছরে নতুন ভাবে সেজে উঠুন। 
স্বরলিপি ভট্টাচার্য 

সম্পর্কিত সংবাদ