Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

হেমার স্মৃতিতে

বেঁচে থাকলে সোমবার ৯০ বছরে পা দিতেন ধর্মেন্দ্র। প্রয়াণের পর বর্ষীয়ান অভিনেতার প্রথম জন্মদিনে স্মৃতিচারণায় ভাসল তাঁর পরিবার

হেমার স্মৃতিতে
  • ৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঁচে থাকলে সোমবার ৯০ বছরে পা দিতেন ধর্মেন্দ্র। প্রয়াণের পর বর্ষীয়ান অভিনেতার প্রথম জন্মদিনে স্মৃতিচারণায় ভাসল তাঁর পরিবার। দাম্পত্য জীবনের স্মৃতিচারণ করলেন হেমা মালিনী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘দু’সপ্তাহের বেশি হয়ে গেল, তুমি নেই। আমার মন ভেঙে চুরমার করে তুমি চলে গিয়েছ। হৃদয়ের ভাঙা টুকরোগুলি জড়ো করে জীবনকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছি। জানি তুমি আমার পাশেই রয়েছ, সবসময়। একসঙ্গে কত আনন্দের মুহূর্ত কাটিয়েছি। কখনও সেগুলি মুছবে না। এই মুহূর্তগুলিই আমাকে আনন্দে রাখবে।

Advertisement

ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে সুন্দর করে এতগুলি বছর কাটাতে পেরেছি।’ তাঁর সংযোজন, ‘ভগবানের কাছে একটাই প্রার্থনা তোমাকে সুখ ও শান্তি দিন। সেটাই তোমার প্রাপ্য।’ সোশ্যাল মিডিয়ায় দাম্পত্য জীবনের দু’টি ছবিও শেয়ার করেছেন হেমা। এছাড়াও জন্মদিনে অভিনেতাকে শ্রদ্ধাজ্ঞাপন করেন ববি দেওল, সানি দেওল, এষা দেওল সহ আরও অনেকে। এদিন মুম্বইয়ে ধর্মেন্দ্রর স্মরণসভাও আয়োজন করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ